
ওয়াকফ আইন বিরোধী মিছিল থেকে ভাঙড়ে অশান্তি ছড়ানোর অভিযোগে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তর কাশীপুর থানা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
চন্দনেশ্বর থেকে ধরা হয়েছে একজনকে। বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ভাঙড়ের অশান্তির ঘটনায় ৫টি মামলা দায়ের হয়েছে। এদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা দেওয়ার মত একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। ওয়াকফ আইনের বিরোধিতায় সোমবার কলকাতার রামলীলা ময়দানে প্রতিবাদ কর্মসূচি ছিল। বিক্ষোভকারীদের অভিযোগ ওই কর্মসূচিতে যাওয়ার সময় পুলিশ গাড়ি আটকে দেয়। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে ভাঙড়ে।
পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আগুন ধরিয়ে দেওয়া হয় পরপর বাইকে।









