গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National শিগগির সিবিআই হেফাজতে নীরব মোদী!

    শিগগির সিবিআই হেফাজতে নীরব মোদী!

    0
    18
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    এবারে দেশে ফিরতেই হবে পিএনবি-সহ ভারতের একাধিক ব্যাংকে জালিয়াতি করে বিদেশে পালানো নীরব মোদী’কে। ক’দিন আগেই লন্ডনের হাইকোর্টে পলাতক হীরা ব্যবসায়ী বাহানা দেন, তাঁর জন্য ভারতে ফেরা ঝুঁকির হবে।
    ভারতীয় তদন্তকারী সংস্থাগুলি জিজ্ঞাসাবাদের সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে পারে। এবার ভারতে ফেরা আটকাতে প্রত্যার্পণ মামলাটিকে নতুন করে খোলার আবেদন জনিয়েছিলেন তিনি। যদিও সেই আবেদন করেছে বিচারপতিদের বেঞ্চ। বিশেষজ্ঞদের বক্তব্য, এবার সময়ের অপেক্ষা।
    খুব শিগগির নীরব নীরব মোদী-কে দেশে ফেরানো হবে। জানা গিয়েছে, আদালতে শুনানি চলাকালীন একাধিক যুক্তি দিয়ে প্রত্যার্পণ মামলাটিকে পুনরায় খোলার আবেদন জানান নীরব মোদীর আইনজীবী। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফে নতুন করে ওই মামলা শুনানি প্রয়োজন নেই বলে যুক্তি দেওয়া হয়। দু’পক্ষের বক্তব্য শুনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষেই সায় দেয় বিচারপতিদের বেঞ্চ। এবং পলাতক হীরা ব্যবসায়ীর আবেদন খারিজ করে হাইকোর্ট।