গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National লন্ডনের আদালতে খারিজ নীরব মোদীর জামিনের আবেদন

    লন্ডনের আদালতে খারিজ নীরব মোদীর জামিনের আবেদন

    0
    136
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত থেকে পলাতক হীরে ব্যবসায়ী নীরব মোদীর দায়ের করা নতুন জামিনের আবেদনও খারজি করে দিয়েছে লন্ডনের কিং বেঞ্চ ডিভিশনের হাইকোর্ট। ব্রিটেনের জেলে বন্দী হওয়ার পর থেকে এই নিয়ে দশবার জামিনের আবেদন করেছিলেন নীরব। কিন্তু লন্ডনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের মাধ্যমে তা আটকে দিয়েছে সিবিআই।
    আদালতে নীরবের পক্ষ থেকে জামিনের জন্য যে যে যক্তিগুলি দেওয়া হয়েছিল, তার তীব্র বিরোধিতা করেছেন ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের অ্যাডভোকেট। ২০১৯ সাল থেকে ব্রিটেনের জেলে বন্দী নীরব মোদী। ৬ হাজার কোটি টাকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতির মামলায় অভিযুক্ত তিনি।
    তাঁকে পলাতক অর্থনৈতিক অপরাধী হিসাবে ঘোষণা করেছেন ভারত সরকার। নয়াদিল্লির অনুরোধে ব্রিটেনের হাইকোর্টে ইতিমধ্যেই তাঁর প্রত্যর্পণ অনুমোদন করেছে।