গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International আমেরিকায় গ্রেফতার নীরব মোদীর ভাই নেহাল

    আমেরিকায় গ্রেফতার নীরব মোদীর ভাই নেহাল

    0
    184
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    পলাতক নীরব মোদীর ভাই নেহাল মোদী গ্রেফতার হয়েছেন আমেরিকায়। ভারতের দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডির তরফে নেহালকে প্রত্যর্পণের জন্য অনুরোধ জানানো হয়েছিল। ভারতের অনুরোধের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে সংবাদ সংস্থা সূত্রে খবর।
    নেহাল বর্তমানে বেলজিয়ামের নাগরিক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপের মামলায় নীরবের পাশাপাশি অভিযুক্ত নেহাল মোদীও। সিবিআই তাঁর খোঁজ চালাচ্ছিল। এরই মধ্যে শনিবার দুপুরে, ভারতীয় সময় অনুসারে জানা যায়, আমেরিকায় গ্রেফতার হয়েছেন নেহাল মোদী। শুক্রবারই তাঁকে পাকড়াও করেন মার্কিন আধিকারিকেরা। শনিবার তাঁকে আমেরিকার আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেন সে দেশের তদন্তকারীরা।
    আগামী ১৭ জুলাই আমেরিকার আদালত পরবর্তী শুনানি রয়েছে। আমেরিকার তদন্তকারী সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তী শুনানিতে জামিনের আবেদন জানাতে পারেন নেহাল মোদী। তবে সে ক্ষেত্রে আমেরিকার সরকারি আইনজীবীরা ওই জামিনের আর্জির বিরোধিতা করতে প্রস্তুত।