গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National ‘৩৪-এর পর ‘এক দেশ, এক ভোট’ বাস্তবায়ন, দাবি নির্মলার

    ‘৩৪-এর পর ‘এক দেশ, এক ভোট’ বাস্তবায়ন, দাবি নির্মলার

    0
    90
    ছবি সৌজন্যে : এক্স
    ২০৩৪ সালের পর এক দেশ, এক ভোট বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে, তামিলনাডুর এক বিশ্ববিদ্যালয়ের বক্তৃতা রাখতে গিয়ে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। ২০২৯ সালের নির্বাচনে এক দেশ, এক ভোট প্রস্তাব বাস্তবায়িত হতে চলেছে, সম্প্রতি এই নিয়ে বিস্তর গুঞ্জন ছড়িয়ে পড়ে। বিষয়টিকে কয়েকটি রাজনৈতিক দলের মিথ্যা প্রচার বলেও সরব হয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
    শনিবার কাট্টানকলাথুরে এসআরএম বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে তিনি বলেছেন, বিষয়টি নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনতে চাইছেন, এমন নয়। এক দেশ, এক ভোটের বিষয় নিয়ে ১৯৬০ সাল থেকে আলোচনা চলে আসছে। বাইটঃ নির্মলা সীতারমণ