
রাজ্যে ভোটপ্রচারে এসে পরিবর্তনের ডাক দিয়েছেন নির্মলা সীতারমন। কালনায় ভোটপ্রচারে এসে তিনি বলেছেন বাংলায় সিন্ডিকেট রাজ চলছে।
মহিলাদের ঘরে ঢুকে হুমকি দেওয়া হয়। এবার বাংলায় পরিবর্তন জরুরি। যাতে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, সিন্ডিকেট রাজ বন্ধ হয়। তাঁর দাবি কমিউনিস্টদের উত্তরাধিকার বহন করে চলেছে তৃণমূল।
বুধবার কালনার শ্রীরামপুর আশ্রমপাড়ায় বিজেপির হ্যান্ডলুম ও লিভার সেলের প্রদেশ তাঁতশিল্পী সম্মেলনে যোগ দেন নির্মলা সীতারমন। নিজের হাতে তাঁত বোনেন নির্মলা সীমারমন।









