
যাঁদের আয় ১২ লক্ষ টাকার থেকে সামান্য বেশি, তাঁদের জন্যও সামান্য বাড়তি সুরাহা বা মার্জিনাল রিলিফ দেওয়া হবে। যাতে কারও আয় ১২ লক্ষ টাকার সামান্য বেশি হলেও, তাঁকে মোটা টাকা আয়কর গুনতে না হয়।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ নিজে একথা জানিয়েছেন। মঙ্গলবার লোকসভায় অর্থ বিল নিয়ে আলোচনার জবাবে অথমন্ত্রী জানিয়েছেন, যদি কারও আয় বছরে ১২ লক্ষ ১০ হাজার টাকা হয়, তা হলে তাকে মাত্র ১০ হাজার টাকা আয়কর দিতে হবে। মার্জিনাল রিলিফ না থাকলে তাকে ৬১ হাজার ৫০০ টাকা আয়কর গুনতে হত।
একইভাবে কারও আয় যদি ১২ লক্ষ ২০ হাজার টাকা হয়, তাহলে তাঁকে মাত্র ২০ হাজার টাকা আয়কর দিতে হবে। মার্জিনাল রিলিপ না থাকলে ৬৩ হাজার ৫০০ টাকা আয়কর দিতে হত।








