গ্রাম থেকে শহর
News & Much More

37 C
Kolkata
37 C
Kolkata
More
    Home National পাকিস্তানে তহবিল কমানোর আর্জি নির্মলার 

    পাকিস্তানে তহবিল কমানোর আর্জি নির্মলার 

    0
    93
    ছবি সৌজন্যে : এক্স
    পহেলগাঁও -র আবহে এবার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সভাপতি মাসাতো কান্ডার সঙ্গে দেখা করে পাকিস্তানের তহবিল কমানোর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।
    মাসাতো কান্ডার সঙ্গে বৈঠকের পাশাপাশি, এ দিন ইতালির অর্থমন্ত্রী জিয়ানকার্লো জিওরগেত্তির সঙ্গেও দেখা করেও পাকিস্তানের অর্থবরাদ্দ কমাতে বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বস্তুত, পাকিস্তানের অর্থনীতি ব্যাপক ভাবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের তহবিলের উপর নির্ভরশীল। এর পাশাপাশি পাকিস্তান আর্থিক সহায়তা পায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ-এর কাছ থেকেও।
    ২০২৪ সালের জুলাইয়ে আইএমএফ-এর সঙ্গে পাকিস্তানের চুক্তি হয়েছে। আগামী তিন বছরে ইসলামাবাদকে ৭ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ দেওয়ার কথা আইএমএফ-এর। এই চুক্তি নিয়েও ভারত উদ্বেগ প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।