
৮৫ মিনিট ভাট বকেছেন নির্মলা সীতারমন। কেন্দ্রের বাজেটের এভাবেই সমালোচনা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন ৫ হাজার ১০০ সেকেন্ডের বাজেটে একবারও পশ্চিমবঙ্গের নাম নেই।
তৃণমূলের সাধারণ সম্পাদক এই বাজেটকে মিশনলেস-ভিশনলেস-বেসলেস বলে কটাক্ষ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন এই বাজেটে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসাইন্সেস বা নিমহ্যান্সের কথা বলা হয়েছে। কিন্তু তার একটা অসম আর একটা ঝাড়খণ্ডে তৈরি হবে। অর্থাৎ বাংলার মানুষের কিছু হলে হয় অসম নয় ঝাড়খণ্ডে যেতে হবে।
তিনি আরও বলেছেন এখানকার দশ কোটি মানুষকে যাঁরা বাংলাদেশি মনে করেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলার জন্য কোনও বরাদ্দ আর্থিক সমাধান কিছুই আনেননি বাজেটে।




