বাজেটে নির্মলার নিজের রাজ্যের শাড়ি

0
74
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

সংসদে বাজেট পেশের দিন প্রতি বারের মতো এ বারও অর্থমন্ত্রী নির্মলা সীতারমণর শাড়িতে নজর আটকেছে দেশবাসীর। ২০২৬ সালের কেন্দ্রীয় বাজেট বক্তৃতার জন্যও নির্মলা বেছে নিয়েছিলেন দেশের এক ঐতিহ্যবাহী বুননের রেশমের শাড়ি।

অর্থমন্ত্রীর শাড়িটি ছিল খানিক মভ ঘেঁষা মেরুন রঙের। বোনা হয়েছে রেশম আর জড়ি দিয়ে। মভ ঘেঁষা ওই মেরুন শাড়ির জমিতে ছিল সোনালি সুতোর সূক্ষ্ম চেক। পাড়ে গাঢ় চকলেট রং। তার উপর জোড়া ফিতে পাড়। যা বোনা হয়েছে রূপোলি আর সোনালি জড়ি দিয়ে। আর তাতে জড়ির কয়েনের মোটিফ। এই ধরনের শাড়ি দক্ষিণ ভারতের একাধিক রাজ্যেই দেখা যায়।

তামিলনাড়ুর বিখ্যাত শাড়ি কাঞ্জিভরম। তাতেও কয়েনের মোটিফ থাকে। বাজেটের দিনে নির্মলা সীতারমণর নিজের রাজ্যের শাড়ি পরে আসাও স্বাভাবিক।তা ছাড়া এ বছর ভোটও রয়েছে তামিলনাড়ুতে। পোশাকে রাজনীতির পক্ষে যাঁরা তাঁরা অনেক ক্ষেত্রেই বিশেষ রাজ্যের, বিশেষ সম্প্রদায়ের পোশাক পরেন, সমর্থন আদায়ের লক্ষ্যে। তবে এই শাড়িটি কাঞ্জিভরম নয়।