
দিল্লির বিষাক্ত বাতাস একজন মানুষের গড় আয়ু ১০ বছর পর্যন্ত কমিয়ে দিতে পারে। সেখানে যদি তিন দিন থাকলেই কোনও না কোনও সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, মুম্বইয়ে চিকিৎসকদের অনুষ্ঠানে এই দাবি করেছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি।
শুধু দিল্লি নয়, মুম্বইকেও দূষণের রেড জোন হিসাবে উল্লেখ করেছেন মন্ত্রী। অর্থনীতি ও পরিকাঠামোর মতোই পরিবেশ নৈতিকতাকেও সমান গুরুত্ব দেওয়ার কথা বলেছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে বায়ু দষণ রুখতে আরও অনেক কাজ বাকি রয়েছে।
সেই সঙ্গে তিনি পরিবেশ সুরক্ষায় বিকল্প জ্বালানির ব্যবহার ও রোড ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়নকেও গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে তুলে ধরেছেন।






