মহারাষ্ট্রে কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি 

0
771
শিবসেনা -ইউবিটি প্রধান উদ্ধব ঠাকরের ব্যাগ তল্লাশি নিয়ে বিতর্কের মধ্যেই সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছেন নির্বাচনী আধিকারিকেরা।
মহারাষ্ট্রের লাতুরে প্রচারসভায় গিয়েছিলেন নিতিন গডকড়ী। সেখানে তাঁর কপ্টারে তল্লাশি চালানো হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় যার বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এস নিউজ। সেখানে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় মন্ত্রীর কপ্টারের তল্লাশি করছেন কয়েক জন।
তল্লাশি শেষে কপ্টারের মধ্যে থাকা বেশ কয়েকটি ব্যাগ সঙ্গে করে নিয়ে যেতেও দেখা যায় নির্বাচনী আধিকারিকদের। এ প্রসঙ্গে, কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি মেনেই তল্লাশি চালানো হচ্ছে।
ছবি  সৌজন্যে : এক্স