মঙ্গলবার রাজ্যে নিতিন, মাস শেষে ফের আসতে পারেন শাহ

0
96
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
বিজেপি সভাপতি নিতিন নবীনের সফরের পরেই ফের রাজ্যে আসতে পারেন অমিত শাহ। এখনও পর্যন্ত দিনক্ষণ ঠিক না হলেও ৩০-৩১ তারিখ আবারও রাজ্যে আসতে পারেন তিনি উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর।
যে হেতু মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, তাই এই সফরে মাইক ব্যবহার করা হবে না। সেক্ষেত্রে ইন্ডোরে প্রোগ্রাম করার কথা রয়েছে তাঁর। এদিকে বিজেপি সভাপতির দায়িত্ব নিয়ে রাজ্য সফরে আসছেন নিতিন নবীন। মঙ্গলবার বিকেলে তাঁর বিমান অন্ডাল বিমানবন্দরে নামবে। মঙ্গলবার এবং বুধবার দুদিনের তাঁর নানা কর্মসূচি রয়েছে দুর্গাপুর এবং আসানসোল কেন্দ্রিক। যদিও এই তালিকায় নেই কলকাতা শনিবার বিজেপির তরফে নিতিনের সফরসূচি চূড়ান্ত করা হয়েছে। দুদিনের সফরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর এবং আসানসোলে কর্মসূচি রয়েছে তাঁর।
আসন্ন বিধানসভা ভোটে এরাজ্যে অবাঙালি ভোটব্যাঙ্ককে পাখির চোখ করে এগোতে চাইছে বিজেপি। দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের সাতটি দলীয় সাংগঠনিক জেলা নিয়ে তৈরি করা হয়েছে এই জোন। আর তার কেন্দ্রবিন্দুই দুর্গাপুর।