
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যেই দু’দিনের সফরে কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন।
মঙ্গলবার সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছেছেন নিতিন নবীন। তাঁকে সংবর্ধনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপরই নিতিন নবীন কলকাতা বিমানবন্দর থেকে নিউটাউনের অভিজাত হোটেল ওয়েস্টিন-এ পৌঁছে গিয়েছেন। সেখানে বিজেপির আগামী প্রার্থী তালিকা সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলা নিয়ে চূড়ান্ত তৎপরতা দেখা গেছে বিজেপির অন্দরে।
দু’দফায় প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। এখনও বাকি ৩৯ আসনের প্রার্থীর নাম ঘোষণা।






