জাতীয় সঙ্গীতের অবমাননা! নীতীশের বিরুদ্ধে মামলা

0
147
ছবি সৌজন্যে :ফেসবুক

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মামলা দায়ের হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে। আইনজীবী সুরাজ কুমার মুজফফরপুর একটি আদালতে এই মামলা দায়ের করেছেন। ২৫ মার্চ মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে । তাঁর অভিযোগ, গত বৃহস্পতিবার পাটনার একটি অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন মুখ্যমন্ত্রী এমন আচরণ করেছেন যা অশোভন এবং জাতীয়  সঙ্গীতের অবমাননার সামিল।

এমন দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। তাঁর আরও দাবি, নীতীশের বিরুদ্ধে বিএনএসের ধারা অনুযায়ি  অভিযোগ নিতে পুলিশকে নির্দেশ দিক আদালত। ওই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে  পড়েছে। যদিও সেই ভিডিও-র সত্যতা যাচাই করেনি এস নিউজ।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে আরও কয়েকজনের সঙ্গে নীতীশ একটি মঞ্চের উপর দাঁড়িয়ে আছেন। জাতীয়  সঙ্গীতও স্পষ্ট শোনা যাচ্ছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী তাঁর পাশে থাকা একজনকে ডেকে হেসে হেসে কথা বলছেন। এ নিয়ে সঙ্গীতের অবমাননা! নীতীশের বিরুদ্ধে মামলা তাঁর বিরুদ্ধে মামলা দায়ের  হয়েছে ।