কি বলছেন লালু, কটাক্ষ নীতীশের 

0
133
ছবি সৌজন্যে : এক্স
এ সব কি বলছেন লালুপ্রসাদ যাদব। আরজেডি প্রধানের ইন্ডিয়া জোটের দরজা খোলা মন্তব্যে কটাক্ষ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
 সম্প্রতি এক সাক্ষাৎকারে লালুপ্রসাদ যাদব বলেছিলেন, নীতীশ কুমারের জন্য তাদের দরজা খোলা রয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীরও উচিত তাঁর দরজা খুলে দেওয়া। এতে উভয় পক্ষের মানুষের চলাচল সহজতর হবে। এরপরেই পাল্টা জবাবে মুচকি হেসে নীতীশ কুমার বলেছেন, এ সব কি বলছেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী তথা জেডিইউ নেতা লালন সিং বলেছেন, এনডিএ অত্যন্ত শক্তিশালী।জেডিইউ এবং বিজেপি একত্রিত। মানুষ যা খুশি বলতে পারে। এটি একটি স্বাধীন দেশ।
এদিকে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব বলেছেন, লালুপ্রসাদ যাদব আর কী বলবেন। তিনি কেবল সংবাদমাধম্যের প্রশ্নের উত্তর দিচ্ছেন।