
ভোটার তালিকা থেকে ৫২ লাখ নাম বাদ নিয়ে বিহার বিধানসভায় বাদানুবাদে জড়িয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং বিরোধী দলনেতা তেজস্বী যাদব। বিহার বিধানসভায় যখন শাসক-বিরোধী এই বিবাদ চলছে, সেই সময় দিল্লিতে ভিন্নসুরে বাজলেন নীতীশের দল জেডিইউ-র এক সাংসদ।
তাঁর মন্তব্য, নির্বাচন কমিশনের কোনও বাস্তব জ্ঞানই নেই।বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে জাতীয় স্তরে বিতর্ক তুঙ্গে। বিষয়টি নিয়ে সংসদেও আলোচনার দাবি জানিয়েছে বিরোধীরা। তাদের দাবি, কেন্দ্র সরকারের কথাতেই কমিশন বিহারে ভোটার তালিকা পরিমার্জন করছে কমিশন। আসলে লক্ষ্য হল— ভোট চুরি। এই পরিস্থিতিতে বিজেপির শরিক জেডিইউ সাংসদ গিরিধারী যাদব প্রশ্ন তুললেন কমিশনের সিদ্ধান্ত নিয়ে। ভোটার তালিকার নিবিড় সমীক্ষা বিহারবাসীর উপর চাপিয়ে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন গিরিধারী। বিহারবাসীর ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। তুমুল শোরগোল হয় বিহার বিধানসভাতেও। কমিশনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন তেজস্বী। বলেছেন, এখন বর্ষাকাল।
নীতীশ কুমার ভুয়ো ভোটারদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন? নীতীশও পাল্টা জবাব দিয়েছেন। তেজস্বীর উদ্দেশে তিনি বলেছেন, তাঁর বাবা-মা যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি অনেক ছোট।








