
সব কিছুই ধীরে ধীরে জানতে পারবেন। বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদার দাবি খারিজ করতেই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের জন্য বাড়তি অনুদানের পাশাপাশি কেন্দ্রীয় বাজেটে বিহারের একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।কিন্তু বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে এনডিএ শরিক জেডিইউ নেতা নীতীশ কুমার বলেছেন, তিনি ক্রমাগত স্পেশাল স্টেটাসের কথা বলে এসেছেন। হয় স্পেশাল স্টেটাস, নয় স্পেশাল প্যাকেজ চেয়েছেন।কেন্দ্রীয় সরকার অনেক কিছুই ঘোষণা করেছে।তারা স্পেশাল স্টেটাসের কথা বলায় অনেকে বলেছেন এই ব্যাপারটা অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তাই তার পরিবর্তে বিহারকে সাহায্য করা উচিত।এরপরই বিহারকে স্পেশাল স্টেটাস না দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে নীতীশ কুমার বলেছেন, সব কিছুই ধীরে ধীরে জানতে পারবেন।









