
বিহারে নীতীশ জমানা শেষ হতে যাচ্ছে শুক্রবার। একইসঙ্গে বিহার প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী পেতে যাচ্ছে। রাজনৈতিক সূত্রে খবর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যসভার প্রার্থী পদ বৃহস্পতিবারই জমা করবেন আর সেক্ষেত্রে বিহার রাজনীতিতে প্রথমবারের মত রাজনীতিতে নেমেই উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার।
বিহারের বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে দৌঁড়ে এগিয়ে রয়েছেন বিহারের উপমুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী সম্রাট চৌধুরি। একইসঙ্গে পরিবারতন্ত্রের বিরুদ্ধে সবসময় সরব নীতীশ কুমার তাঁর পুত্রকে রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ঘোষণা করায় ইতিমধ্যে জনতা দল ইউনাইডেটের মধ্যে ক্ষোভ শুরু হয়েছে বলে খবর।
যদিও একটি মহলের বক্তব্য বিজেপি এ যাত্রায় নীতীশ কুমারের সঙ্গে থাকায় তেমন কোনও প্রভাব পড়বে না রাজ্য মন্ত্রিসভায় বা বিধানসভায়।








