গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National মাত্র ২৬ সেকেন্ডে ইস্তেহার প্রকাশ নীতীশের 

    মাত্র ২৬ সেকেন্ডে ইস্তেহার প্রকাশ নীতীশের 

    0
    91
    ছবি সৌজন্যে : এক্স

    প্রথম দফার ভোটের মাত্র সপ্তাহখানেক আগে এনডিএর ইস্তেহার প্রকাশ করেছেন নীতীশ কুমার, জেপি নাড্ডা, চিরাগ পাসওয়ানরা। তবে খানিক চমকপ্রদভাবেই ওই ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ইস্তেহার নিয়ে কিছু বলেননি বিজেপি নেতারা। সাংবাদিক সম্মেলনে কোনও প্রশ্নও নেওয়া হয়নি।

    সেটা নিয়েই কটাক্ষ করেছে কংগ্রেস। অশোক গেহলট খোঁচা দিয়ে বলেছেন, মাত্র ২৬ সেকেন্ডের ইস্তেহার প্রকাশের অনুষ্ঠান। এই প্রথমবার ইস্তেহার প্রকাশের অনুষ্ঠানে ২৬ সেকেন্ডের প্রেস কনফারেন্স দেখলেন তাঁরা।কংগ্রেস নেতা গেহলটের বক্তব্য, এনডিএর উচিত ছিল সাংবাদিক সম্মেলনটা ২০ বছরের রিপোর্ট কার্ড দিয়ে শুরু করা। কিন্তু এনডিএ গণতন্ত্রে বিশ্বাসই করে না।

    তাই সাংবাদিকদের প্রশ্নের জবাবই দিতে চায় নি। এনডিএর রিপোর্ট কার্ড দেওয়ার মতো পরিস্থিতিই নেই। এরপরই নীতীশ কুমারকে খোঁচা দিয়ে গেহলট প্রশ্ন তুলেছেন, সাংবাদিকদের প্রশ্ন কেন নিলেন না? নীতীশ কুমার কি কথা বলার মতো পরিস্থিতিতেও নেই? আসলে বিহারে বেশ কিছুদিন ধরেই জল্পনা নীতীশ কুমার অসুস্থ হওয়ায় অনেক সিদ্ধান্তই তিনি নিজে নিচ্ছেন না বলে একটি মহল থেকে দাবি করা হচ্ছে।