বিহারে ফের নীতীশ, শুভেচ্ছা শত্রুঘ্ন-র, অন্যমত তৃণমূলের     

0
97
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দলের স্ট্যান্ডের বাইরে গিয়ে বিহারের জয়ের জন্যে এনডিএ এবং নীতীশ কুমার-কে এক্স পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন আসানসোলের তৃণমূল কংগ্রেসের সাংসদ শত্রুঘ্ন সিনহা।
ক’দিন আগে দলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গ বিভূষণ পুরস্কারে সম্মানিত হওয়ার ক’দিনের মধ্যে শত্রুঘ্ন সিনহা-র এমন প্রতিক্রিয়ায় রীতিমতো বিব্রত হয়েছে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস। বিহার নির্বাচন নিয়ে দলের অন্যমত থাকলেও কার্যত ১৮০ ডিগ্রি ঘুরে শ্রত্রুঘ্ন লিখেছেন, অভিনন্দন! বিহারের জনগণকে তাদের প্রাপ্য সরকার পাওয়ার জন্য, ভোট দেওয়ার জন্য এবং সবচেয়ে প্রশংসিত ভদ্রলোক রাজনীতিবিদকে নেতৃত্ব দেওয়ার জন্য। নীতীশ কুমার বিহারের সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী, বিশ্বস্ত, চেষ্টা, পরীক্ষিত এবং সফল মুখ্যমন্ত্রী হওয়ার কারণে।
তিনি মানুষের প্রত্যাশা পূরণ করেছেন বলে মনে হচ্ছে। তাঁর চারপাশের সমস্ত মানুষ-দলকে অভিনন্দন। ঈশ্বর সকলকে আশীর্বাদ করুন, অভিনন্দন, জয় বিহার! জয় হিন্দ!