এক বিমানে নীতীশ-তেজস্বীর যাত্রা, জল্পনা  

0
217
Nitish Tejashwi journey in one plane speculations
Nitish Tejashwi journey in one plane speculations

দিল্লিতে দুই পৃথক বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় একই বিমানে আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমারের যাত্রা নিয়ে জল্পনা বাড়িয়েছে।

২০১৪ এবং ২০১৯-এর মতো এবার আর সংসদের নিম্নকক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। তবে জোট হিসাবে গরিষ্ঠতা রয়েছে এনডিএর। এই আবহেই নিজেদের ঘাঁটি আরও শক্ত করতে বুধবার দিল্লিতে বৈঠকে বসছে এনডিএ এবং বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা। এই বৈঠক নিয়ে ইতিমধ্যেই জল্পনা তৈরি হয়েছে। এই জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে এদিন সকালে। ঘটনাচক্রে, একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব এবং জেডিইউ প্রধান নীতীশ কুমার। বিমানে তাদের আসনও একেবারে পর পর। যদিও, তাঁরা আলাদা আলাদা দু’টি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন। নীতীশ কুমার দিল্লি যাচ্ছেন এনডিএ শরিকদলগুলির সঙ্গে বৈঠক করতে। অন্যদিকে, তেজস্বী যাদব বৈঠকে বসবেন ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে। তবে বিহার থেকে একই বিমানে দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। উল্লেখ্য, নীতীশ কুমারের রাজনৈতিক ইতিহাস বলছে তিনি বারবার জোট বদলেছেন। জানুয়ারি মাসেই ইন্ডিয়া জোট ছেড়ে এনডিএতে যোগ দিয়েছেন তিনি।