গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk মোদীর হাত ধরে পরীক্ষা নীতীশের, হাসি নেটিজেনদের

    মোদীর হাত ধরে পরীক্ষা নীতীশের, হাসি নেটিজেনদের

    0
    219
    Nitishs test holding Modis hand netizens laughter
    Nitishs test holding Modis hand netizens laughter
     ইয়ে হাত মুঝে। তিনিও হাত চেয়েছেন, যদিও তিনি শোলে’র গব্বর সিং নন।
    তিনি নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেছেন শুধু দেখার জন্য।যা ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে বসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, হঠাৎ কাউকে কিছু বুঝতে না দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাঁ হাত ধরে নিজের দিকে টেনে নেন নীতীশ কুমার। প্রধানমন্ত্রী নিজেও কিছুটা হকচকিয়েই যান এমন কাণ্ডে। আসলে নীতীশ কুমার শুধু প্রধানমন্ত্রীর হাতই ধরেননি, তা কাছে এনে কিছু একটা পরীক্ষাও করেন। তারপর দু’জনকে হাসতে দেখা যায়।আর ভাইরাল ভিডিওতে একধিক নেটিজেন কমেন্ট করেছেন, নীতীশ কুমার দেখছেন প্রধানমন্ত্রীর আদৌ ভোট দিয়েছেন, না ফরেন ট্যুরে গেছিলেন। কারও বক্তব্য, বিয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত চাইছেন নীতীশ কুমার। কেউ লিখেছেন, হাত ধরে হাত ছাড়াই তো নীতীশ কুমারের ধর্ম। এখনও এটাই করছেন।