চিনা পণ্যে আপাতত ১০০% মার্কিন শুল্ক নয়

0
147
ছবি সৌজন্যে : এক্স
চিনের বিরল খনিজ রফতানির উপরে ১০০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত এই নীতি কার্যকর হওয়ার কথা ছিল ১ নভেম্বর থেকে।
তবে মালয়েশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান-এর বার্ষিক সম্মেলনে চিনের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর সেই সিদ্ধান্তে সাময়িক বিরতি এনেছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছেন আমেরিকার অর্থসচিব স্কট বেসেন্ট। ওই বৈঠকে দু’দেশের মধ্যে বাণিজ্য সংক্রান্ত সমঝোতা গড়ে উঠেছে বলে খবর। আমেরিকার অর্থসচিব বেসেন্ট জানিয়েছেন, চিনের সঙ্গে নতুন এই সমঝোতার কারণেই আপাতত ১০০ শতাংশ শুল্ক কার্যকর করা হচ্ছে না। তাঁর দাবি, বেজিং বিরল খনিজ নিয়ন্ত্রণ ও রফতানিতে লাইসেন্স ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত অন্তত আরও এক বছর পিছিয়ে দেবে, এমনটাই আশা করা হচ্ছে।
তবে চিনের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। চিন-আমেরিকার মধ্যে শুল্ক সংঘাতের যুদ্ধবিরতির মেয়াদ ১০ নভেম্বর শেষ হচ্ছে, তবে সেই সময়সীমা আরও বাড়ানো হবে বলেই জানিয়েছেন বেসেন্ট। গত সেপ্টেম্বর থেকে চিন আমেরিকার সয়াবিন কেনা বন্ধ রেখেছিল, যা ফের শুরু হতে পারে শীঘ্রই-এমনটাই আশাবাদী আমেরিকার অর্থসচিব।