
আন্দোলনের নামে বেয়াদপি বরদাস্ত নয়, কলকাতায় সিজেপি-র আন্দোলনের প্রস্তুতির মাঝেই এমনই সতর্কবাণী দিয়েছেন রাজ্যের মন্ত্রী তাপস রায় ও বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ মজুমদার।
মন্ত্রী তাপস রায়ের পরামর্শ, পশ্চিমবঙ্গের বুকে এই ধরনের কোনও ঘটনা তৈরি করার যদি চেষ্টা করা হয়, সেটা হতে দেওয়া হবে না। প্রশাসন এই বিষয়ের দিকে কড়া নজর রাখছে। বাংলার মানুষকে সজাগ থাকতে আহ্বান জানিয়েছেন তিনি।
রাজ্য বিজেপির মুখপাত্র দেবজিৎ মজুমদার বলেছেন, আন্দোলনের নামে যে ভাবে দিল্লীর রাজপথকে যুদ্ধের পরিস্থিতিতে নিয়ে যাওয়া হল, এর পিছনে কারা রয়েছে বিষয়টি দেখা হবে। বাংলায় আন্দোলনের নামে অরাজকতা বরদাস্ত করা হবে না।
