বাধা নয় বিদেশি পড়ুয়াদের ভর্তিতে, হার্ভার্ডকে স্বস্তি

0
100
ছবি সৌজন্যে : এক্স
বিদেশি পড়ুয়াদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করার সরকারি সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বস্টনের ফেডারেল আদালত। বিদেশি ছাত্রদের ভর্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই ভিত্তিতে নির্দেশ দিয়েছে আদালত।
মার্কিন সরকার বিদেশি পড়ুয়া ভর্তির ক্ষেত্রে বৃহস্পতিবার ছ’দফা শর্ত দিয়েছিল হার্ভার্ড কর্তৃপক্ষকে। নির্দেশিকায় জানানো হয়েছিল, ৭২ ঘণ্টার মধ্যে বিদেশি পড়ুয়াদের বিষয়ে প্রয়োজনীয় তথ্য দিলে তারা আবার নতুন শিক্ষাবর্ষে বিদেশি পড়ুয়াদের ভর্তি নিতে পারবে। এই পরিস্থিতিতে শুক্রবার হার্ভার্ডের পরিচালন সমিতির প্রেসিডেন্ট অ্যালান এম গার্বার বলেছিলেন, সরকারের পদক্ষেপ বেআইনি এবং অযৌক্তিক।
ট্রাম্প সরকারের পদক্ষেপের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে তাঁরা ইতিমধ্যেই আদালতে আইনি আবেদন দাখিল করেছেন বলেও জানিয়েছিলেন তিনি। এর পরেই বিদেশি পড়ুয়া ভর্তির উপর ট্রাম্প সরকারের জারি করা বিধিনিষেধ স্থগিত করেছে বস্টনের ফেডারেল আদালত।