দশ লক্ষ টাকার বিনিময়ে ক্ষতিপূরণ নয় : মৃতের পরিবার           

0
115
ছবি সৌজন্যে : নিজস্ব

দশ লক্ষ টাকার বিনিময়ে ক্ষতিপূরণ চান না। আক্ষেপের সুর জাফরাবাদের মৃত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামশেরগঞ্জে মৃত পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন।

আর সেই টাকা নিতে অস্বীকার করে দিয়েছেন সামশেরগঞ্জের মৃতের পরিবারের সদস্যরা। এদিকে, বুধবার আদ্যশ্রাদ্ধ সম্পন্ন হলেও বাড়িতে পাওয়া গেল না কোনও পুরোহিত ও নাপিত। যদিও এগিয়ে এলো কীর্তনের দল। কীর্তনের মধ্যে দিয়েই শ্রাদ্ধ সম্পন্ন করেছে পরিবারের সদস্যরা। সনাতন সংস্কৃতির মতে কেউ মৃত্যু হলে পুরোহিত এবং নাপিত কে কাজে লাগাতে হয়। কিন্তু তাদেরকে আর পাওয়া গেল না গ্রামে একটি ভয়াবহ পরিস্থিতির মধ্যে এখনো গ্রামে আতঙ্কের পরিবেশ কোন পুরোহিত নাপিত না পাওয়া যেতেই শুধুমাত্র কীর্তনের দল দিয়ে শ্রাদ্ধ সম্পন্ন করা হয়েছে।

মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। দুস্কৃতীদের আক্রমণে প্রাণ যায় তাদের গত শুক্রবার। এই ঘটনায় দুজন’কে গ্রেফতার করা হয়েছে। তারা সম্পর্কে দুই ভাই। আটক করা হয়েছে আরও অনেকজন’কে।