সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও আপস নয়, বার্তা মোদীর

0
103
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
সন্ত্রাসবাদ মোকাবিলায় কোনও আপস নয়। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ বিবৃতিতে জানিয়েছেন নরেন্দ্র মোদী।
তিনি জানিয়েছেন ভারত এবং মালয়েশিয়া সুরক্ষা এবং সন্ত্রাসবাদকে ঠেকাতে এক হয়ে কাজ করবে। সন্ত্রাসবাদ নিয়ে দেশের অবস্থান স্পষ্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদকে ঠেকানোর জন্য কোনও আপস করবে না ভারত।
ইন্দো-মার্কিন বাণিজ্যচুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণার মধ্যেই দু’দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে রাজকীয় অভ্যর্থনা দেওয়া হয়েছে। ২০২৬-এ এটিই প্রথম নরেন্দ্র মোদীর বিদেশ সফর। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্বাগত জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।