গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National পুষ্পা ২ : আইনশৃঙ্খলার সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি রেবন্তর 

    পুষ্পা ২ : আইনশৃঙ্খলার সঙ্গে আপস নয়, হুঁশিয়ারি রেবন্তর 

    0
    120
    ছবি সৌজন্যে : এক্স
    আইনশৃঙ্খলার সঙ্গে কোনও রকম আপস নয়। পুষ্পা ২-র প্রিমিয়ারে পদপিষ্টকাণ্ডে তেলুগু অভিনেতা, পরিচালক এবং প্রযোজকদের বার্তা দিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।
    একই সঙ্গে তিনি অভিনেতাদের মনে করিয়ে দিতে চেয়েছেন, ভিড় নিয়ন্ত্রণ করা শুধু পুলিশের একার কাজ নয়, ভক্তদের সামলানোর দায়িত্ব বর্তায় তাদের উপরও। অল্লু অর্জুনের পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে পদপিষ্টে এক মহিলার মৃত্যু এবং তাঁর সন্তানের গুরুতর আহত হওয়ার ঘটনা নিয়ে তোলপাড় তেলেঙ্গানা সিনে দুনিয়া এবং রাজ্যের রাজনীতিও। সেই ঘটনায় অল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছিল। সেই টানাপড়েনে ছেদ টানতে তেলুগু সিনে জগতের প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছে। সেই বৈঠকে হাজির ছিলেন অল্লু অর্জুনের বাবা অল্লু অরবিন্দ, তেলঙ্গানা ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারপার্সন এবং জনপ্রিয় প্রযোজক দিল রাজু। এছাড়াও বেঙ্কটেশ ডাগ্গুবতী, নিতিন, বরুণ তেজ, শিব বালাজির মতো অভিনেতারা। তবে বৈঠকে মুখ্যমন্ত্রী তেলুগু সিনে জগৎকে স্পষ্ট বার্তা দিয়েছেন, আইনশৃঙ্খলার সঙ্গে কোনও রকম আপস করা হবে না। সেই সঙ্গে ৪ ডিসেম্বর পদপিষ্টের ঘটনায় তেলুগু সিনে জগতের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশও করেছেন। গ্রেফতারির পর পরই অল্লু অর্জুন ছাড়া পেতে তাঁর বাড়িতে তেলুগু সিনে জগতের অনেকেই হাজির হয়েছিলেন। আর এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। সূত্রের খবর, বৈঠকে এই প্রসঙ্গ তুলে তাদের ভর্ৎসনাও করেছেন তিনি।
    শুধু তাই নয়, যে মহিলার পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে, তাঁর সন্তান মৃত্যুর সঙ্গে যখন লড়াই করছে, তাদের কথা একবারও না ভেবে অল্লু অর্জুনের মুক্তিতে তাঁর বাড়িতে সিনে জগতের লোকেদের হাজির হওয়ার বিষয়টিতেও উষ্মা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।