ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, অবস্থান স্পষ্ট অভিষেকের 

0
100
ছবি সৌজন্যে : এক্স

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সংসদের সেক্রেটারি জেনারেলের কাছে জমা দিয়েছে কংগ্রেস। মোট ১১৮ জন সংসদের সই সম্বলিত চিঠি জমা দেওয়া হয়েছে।

সেই সিদ্ধান্তে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূলের অবস্থান স্পষ্ট করলেন লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূলের প্রত্যেক সাংসদ সই করবেন। কিন্তু তৃণমূলের বক্তব্য, অনাস্থা প্রস্তাব আনার আগে ইন্ডিয়া জোটের শরিক প্রত্যেক রাজনৈতিক দল যৌথ ভাবে সই করে লোকসভার অধ্যক্ষকে চিঠি দিক। যে চারটি বিষয় নিয়ে বলা হচ্ছে, তা উত্থাপন করে চিঠি দেওয়া হোক। ২-৩ দিন সময় দেওয়া হোক।

স্পিকার যদি কোনও সদুত্তর না দেন বা পদক্ষেপ না করেন, পরের দিনই নো কনফিডেন্স মুভ হবে। তৃণমূল সুযোগ দেওয়ায় বিশ্বাসী। পাশাপাশি অভিষেক আরও বলেন, আপনি ভুল করলে, আপনাকে তো সুযোগ দিতে হবে। না হলে বিজেপি আর আমাদের মধ্যে পার্থক্য কী? উপরাষ্ট্রপতি কথা শুনছেন না বলে এক ঝটকায় সরিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল তো ওদের মতো নয় । এটাই তৃণমূলের সঙ্গে পার্থক্য।