গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata এখনই মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত নয় : মমতা 

    এখনই মহুয়াকে নিয়ে সিদ্ধান্ত নয় : মমতা 

    0
    254
    ছবি সৌজন্যে :ফেসবুক
    কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না। এমনই পরিষ্কার জানিয়ে দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগরের সাংসদ, তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি মহুয়া মৈত্রর বিরুদ্ধে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন দলেরই নদিয়া জেলার পাঁচ বিধায়ক।
    তাঁদের অভিযোগ ছিল, জেলায় মহুয়া যেভাবে দল পরিচালনা করছেন তাতে তাঁদের পক্ষে সংগঠনের কাজ করা সম্ভব নয়। তাই জেলায় সংগঠনকে রক্ষা করতে হলে মহুয়াকে অবিলম্বে জেলা সভাপতির পদ থেকে সরানো হোক বলেও চিঠিতে লিখেন তাঁরা।
    মহুয়াকে সরানোর আর্জি জানিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন পাঁচ বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিলেন এখনই মহুয়া নিয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।