গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National ৩৫৬ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: রাজ্যপাল

    ৩৫৬ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি: রাজ্যপাল

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স
    রাজ্যে ৩৫৬ ধারা কার্যকর করা নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে বিরোধীদের দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
    রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিক বৈঠক থেকে রাজ্যপাল বলেছেন তাঁর মনে হয় এখন পরিস্থিতি অত্যন্ত খারাপ। এভাবে চলতে পারে না। বিরোধীদের রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে রাজ্যপাল বলেছেন গণতন্ত্রে ভিন্নমত থাকে।
    রাজ্যপাল হিসেবে সবকিছু বিবেচনা করে দেখা উচিত, মাঠে গিয়ে পরিস্থিতি দেখে তবেই কিছু সুপারিশ করা উচিত। রাজ্যপাল হিসেবে কী সুপারিশ করবেন, তা নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানিয়েছেন রাজ্যপাল বোস। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন।