
কলেজ স্ট্রিট বইপাড়ায় হকার উচ্ছেদ নিয়ে গুজব ছড়ানো হয়েছে। সাংবাদিক বৈঠক করে জানিয়ে দিয়েছেন পুর কমিশনার স্মিতা পাণ্ডে এবং পুলিশের অতিরিক্ত কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং।
পুর কমিশনার বলেছেন অনেক রকম গুজব রটানো হচ্ছে। হকার উচ্ছেদ নিয়ে বিভিন্ন ধরণের নোটিস ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি এআই ব্যবহার করে ভুয়ো নোটিস তৈরি করা হচ্ছে বলেও নজরে এসেছে। কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে পুরসভার পক্ষ থেকে কোনও নোটিসও জারি করা হয়নি। এই ধরণের গুজবের মাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্মিতা পাণ্ডে।
সাংবাদিক বৈঠকে বর্ষা প্রস্তুতি নিয়েও কথা বলেছেন পুর কমিশনার। তিনি জানিয়েছেন এবার বর্ষার মোকাবিলার বৈঠক বরোভিত্তিকভাবে আয়োজন করা হবে।
