নবান্নের সামনে ধর্নায় না, আনন্দপুরে মিছিলের অনুমতি

0
65
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নবান্নের সামনে ধর্নার অনুমতি না মিললেও আনন্দপুরে বিজেপির মিছিলের অনুমতি দিয়েছে হাইকোর্ট। শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ৩টের সময় বেধে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ। সর্বাধিক ২ হাজার কর্মী সমর্থক মিছিলে অংশ নিতে পারবেন।

মিছিলের অনুমতি দিয়ে বিচারপতি নির্দেশ দিয়েছেন গড়িয়া শীতলা মন্দির বা শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছ থেকে মিছিল শুরু করতে পারবে বিজেপি। তবে নরেন্দ্রপুর থানার ২০০ মিটার আগেই মিছিল শেষ করতে হবে। সেই পর্যন্তই মিছিলের অনুমতি দেওয়া হয়েছে। জতুগৃহ আনন্দপুরের নাজিরাবাদে বিজেপি বিধায়কদের যাওয়ার আগেই ১৬৩ ধারা জারি করে প্রশাসন। মিছিলের অনুমতিও দেওয়া হয়নি প্রশাসনের তরফে। এরপরেই হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। এদিকে নাজিরাবাদের গুদামের ১০০ মিটারের মধ্যে ১৬৩ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের দাবি ছিলেন মিছিল যে রুটে হবে সেই কটে একাধিক হাসপাতাল, স্কুল রয়েছে। মিছিল হলে যানজট হতে পারে। মিছিলের জেরে উদ্ধারকাজে ব্যবহৃত জরুরি পরিষেরার গাড়ি, জরুরি পরিষেবার কাজে যুক্ত কর্মীদের যাতায়াতে ব্যাঘাত ঘটতে পারে। এদিকে নবান্নের সামনে বিজেপিকে ধর্মার অনুমতি দিল না হাইকোর্ট। সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রেখে প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় মন্দিরতলা বাসস্ট্যান্ডেই ধর্নায় বসা যাবে। আদালতের পর্যবেক্ষণ মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট নিরাপত্তা রয়েছে।

এক্ষেত্রে ধনা কর্মসূচি পালিত হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এদিকে বৃহস্পতিবার সকালে সৌম্য আইচের নেতৃত্বে কংগ্রেসের প্রতিনিধি দল ওই এলাকায় গিয়েছিলেন। সেখানেই পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন কংগ্রেস প্রতিনিধি দলের সদস্যরা।