গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home International খামেনির হত্যা নিয়ে আলোচনা নয় : পুতিন 

    খামেনির হত্যা নিয়ে আলোচনা নয় : পুতিন 

    0
    112
    ছবি সৌজন্যে : এক্স
    ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়েতুল্লাহ আলি খামেনির হত্যা নিয়ে কোনও আলোচনা চান না। এমনই মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে, সাংবাদিকরা জোরাজুরি করলে খানিক অনিচ্ছা নিয়ে ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনিও শুনেছেন যে, আয়েতুল্লাহ আলি খামেনিকে হত্যার চেষ্টা হচ্ছে।
    কিন্তু তিনি বিষয়টি নিয়ে আলোচনা করতে চান না। রুশ প্রেসিডেন্ট বলেছেন, ইরানের রাজনৈতিক প্রক্রিয়ায় সব জটিলতা সত্ত্বেও সে দেশের রাজনৈতিক নেতৃত্বের পক্ষেই গোটা সমাজ ঐক্যবদ্ধ রয়েছে। প্রেসিডেন্ট পুতিন খোলসা না-করলেও মনে করা হচ্ছে, প্রকারান্তরে  আয়েতুল্লাহ আলি খামেনির রাজনৈতিক নেতৃত্বের সমর্থনেই কথা বলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
    ভ্লাদিমির পুতিন অবশ্য ভারসাম্যরক্ষারও বার্তা দিয়েছেন। জানিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে পরমাণু কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে। আবার ইজরায়েলের নিঃশর্ত নিরাপত্তারও প্রয়োজন রয়েছে। রুশ প্রেসিডেন্ট এ-ও জানিয়েছেন যে, দু’পক্ষেরই সংঘাতে ইতি টানা উচিত।