গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Newsdesk রাহুল প্রধানমন্ত্রী হবেন কিনা আলোচনা হয়নি : কেজরিওয়াল 

    রাহুল প্রধানমন্ত্রী হবেন কিনা আলোচনা হয়নি : কেজরিওয়াল 

    0
    171
    No discussion on whether Rahul will be PM Kejriwal
    No discussion on whether Rahul will be PM Kejriwal
    রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হবেন কিনা, তা নিয়ে কোনও আলোচনা হয়নি। এমনটাই জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
      সম্প্রতি তাঁকে প্রশ্ন করা হয়, ইন্ডিয়া জোট জিতলে প্রধানমন্ত্রী কি রাহুল গান্ধী হবেন।কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি শুধুমাত্র বলেছেন, রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ হবেন কিনা, তা নিয়ে এখনও পর্যন্ত কোনও আলোচনা হয়নি। কাকে প্রধানমন্ত্রী মুখ করা হবে, তা নিয়ে আলোচনা হবে ভোটের পর। তিনি কি প্রধানমন্ত্রী হতে পারেন, সেই প্রশ্নের জবাবে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, আপ একটা ছোট্ট দল। মাত্র ২২ আসনে লড়ছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নেই।অন্যদিকে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, ইন্ডিয়া জোট গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী বেছে নেবে। তাঁরা জিতে আসার পর সাংসদরা বৈঠক করবেন। সবচেয়ে বড় দলের নেতাই প্রধানমন্ত্রী হবেন। পাশাপাশি কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান ইঙ্গিত দিয়ে বলেছেন, প্রধানমন্ত্রীর নির্বাচনটা হবে ২০০৪ সালের মতো। সেবার গণতান্ত্রিকভাবে ৪ দিনের মধ্যে ডঃ মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসাবে বেছে নেওয়া হয়েছিল। এবারও ভোটের ফলাফল ঘোষণার পরই প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করে দেওয়া হবে। এবার চারদিন সময়ও লাগবে না।