গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home North 24Pgs হত্যা মামলার নথিই পৌঁছল না, প্রশান্তর জামিন

    হত্যা মামলার নথিই পৌঁছল না, প্রশান্তর জামিন

    0
    2
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সল্টলেকের স্বর্ণব্যবসায়ী স্বপন কামিল্যার খুন সংক্রান্ত নথি নিয়ে আদালতেই পৌঁছতে পারলেন না তদন্তকারী অফিসার বা আইও।

    ফলে গ্রেফতার হয়েও মঙ্গলবার সন্ধেয় জামিন পেয়ে বাড়ি ফিরে গিয়েছেন রাজগঞ্জের অপসারিত বিডিও প্রশান্ত বর্মণ। হাজার টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে জামিন পেয়েছেন তিনি। ন্যায় সংহিতার মোটর ভেহিকল আইনের ধারায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে পথচারীকে ধাক্কা মারার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার তাঁকে বারাসত আদালতে হাজির করানো হয়। কিন্তু সন্ধে পর্যন্ত অপেক্ষা করেও ম্যাজিস্ট্রেট নথি চেয়ে পাননি। শেষে অপসারিত বিডিওকে জামিন দিয়ে দেন বিচারক। সোমবার রাতে নিউটাউনের ইকো পার্ক থানা এলাকায় আচমকা প্রশান্ত বর্মন এক পথচারীকে ধাক্কা মারে। অভিযোগ প্রশান্ত বর্মন মদ্যপ অবস্থায় ছিলেন। পথচারীকে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার সময় তাঁর থার গাড়ির সামনে স্কুটি দিয়ে পথ আটকান এক যুবক।

    তিনিই প্রশান্ত বর্মন চিনতে পেরে ফেসবুক লাইভ করতে থাকেন। এরপর পুলিশ গিয়ে প্রশান্ত বর্মনকে গ্রেফতার করে।