গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলায় আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

    ভেনেজুয়েলায় আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

    0
    49
    ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

    ভেনেজুয়েলার দায়িত্বে তিনি দাবি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী এক মাসের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না।

    এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, দেশটাকে প্রথমে ঠিক করতে হবে। মানুষের পক্ষে ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। এতে কিছুটা সময় লাগবে। ভেনেজুয়েলাকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো বলেছেন, প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করে সাময়িকভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ আমেরিকা নিজের হাতে নেবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেছেন, আমেরিকা,ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয়। তিনি বলেছেন, আমরা যুদ্ধে নেই। আমরা যুদ্ধ করছি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে, যারা তাদের কারাগারের বন্দিদের, মাদকাসক্তদের ও মানসিক রোগীদের আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে।

    সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প আরো জানিয়েছেন, ভেনেজুয়েলার জ্বালানি পরিকাঠামো পুনর্গঠনে তেল কম্পানিগুলোকে আমেরিকা ভর্তুকি দিতে পারে। তার মতে, এই কাজ ১৮ মাসের কম সময়ের মধ্যেই শেষ করা সম্ভব। এর চেয়েও কম সময়ে করা যাবে, তবে এতে বিপুল অর্থ লাগবে। বিশাল অঙ্কের অর্থ ব্যয় করতে হবে। তেল কম্পানিগুলো সেই অর্থ বিনিয়োগ করবে এবং পরে রাজস্বের মাধ্যমে তাদের টাকা ফেরত দেওয়া হবে।