গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk এফআইআরে নেই ভোলে বাবা, অভিযোগ আয়োজকদের বিরুদ্ধে

    এফআইআরে নেই ভোলে বাবা, অভিযোগ আয়োজকদের বিরুদ্ধে

    0
    138
    Bhole Baba is not in the FIR the complaint is against the organizers
    Bhole Baba is not in the FIR the complaint is against the organizers

    হাথরসের ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা নিয়ে তোলপাড় দেশ।বুধবার সকালেই এই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করা হয়েছে।

    তবে এফআইআরে স্বঘোষিত ধর্মগুরু ভোলে বাবার নাম নেই। শুধুমাত্র অনুষ্ঠানের আয়োজকদের নাম রয়েছে এফআইআরে। যা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইলাহাবাদ হাইকোর্টে সেই মর্মে মামলাও দায়ের করা হয়েছে। হাথরসের মৃত্যুর ঘটনা নিয়ে সিবিআই তদন্তের দাবিও জানানো হয়েছে।এই ঘটনার তদন্তের জন্য বিশেষ কমিটি গড়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই কমিটির নেতৃত্বে রয়েছেন আগরার অতিরিক্ত ডিজিপি। মঙ্গলবার হাথরসে সৎসঙ্গের ডাক দিয়েছিলেন নারায়ণ সাকার হরি ওরফে সাকার বিশ্ব হরি ওরফে ভোলে বাবা। তার শেষেই হুড়োহুড়ি পড়ে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটেছে। মারা গিয়েছেন অন্তত ১২১ জন পুণ্যার্থী। এমনটাই জানিয়েছে প্রশাসন।