
বিমানে টিকিট কাটার ৪৮ ঘন্টার মধ্যে যদি কোনও যাত্রী সেই টিকিট বাতিল বা সংশোধন করতে চান, তাহলে তাঁকে আর বাড়তি টাকা দিতে হবে না।
এই নিয়ম চালু করার ব্যাপারে ভাবনা চিন্তু শুরু করেছে ভারতের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ। শুধু তাই নয়, রিফান্ড নীতিতেও বদল আনার ব্যাপারে ভাবনাচিন্তা করছে তারা। ডিজিসিএ-র প্রস্তাব যাত্রীরা টিকিট কাটার পর তাঁদের অন্তত ৪৮ ঘণ্টার একটা সময়সীমা দেওয়া হোক। যাতে এই সময়ের মধ্যেই তাঁরা বাড়তি টাকা না দিয়ে টিকিট বাতিল বা পরিবর্তন করতে পারেন। তবে টিকিট পরিবর্তনের ক্ষেত্রে যদি নতুন বিমানের ভাড়া বেশি হয়, তাহলে সেই বাড়তি টাকা দিতে হবে।
ট্রাভেল এজেন্টের মাধ্যমে কাটা টিকিটের রিফান্ডের দায়ও সরাসরি বিমান সংস্থার ওপরের রাখার প্রস্তাব দিয়েছে ডিজিসিএ।









