গ্রাম থেকে শহর
News & Much More

35.2 C
Kolkata
35.2 C
Kolkata
More
    Home National অমরনাথ যাত্রা পথে ‘নো-ফ্লাইং জোন’

    অমরনাথ যাত্রা পথে ‘নো-ফ্লাইং জোন’

    0
    97
    ছবি সৌজন্যে : এক্স
    অমরনাথ যাত্রাকে ঘিরে নিরাপত্তার জেরে গোটা যাত্রাপত্রকে নো-ফ্লাইং জোন হিসাবে ঘোষণা করা হয়েছে। এই নির্দেশ ১ জুলাই থেকে কার্যকর হয়ে ১০ অগাস্ট পর্যন্ত কার্যকর থাকবে। জম্মু-কাশ্মীরের স্বরাষ্ট্র দফতর জানিয়েছে, এই নিষেধাজ্ঞা পহলেগাঁও বালতাল-উভয় রুটেই কার্যকর থাকবে।
    যেকোনও ধরনের ড্রোন, ইউএভি, হেলিয়াম বেলুন এগুলির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে জরুরি চিকিৎসা, বিপর্যয় মোকাবিলা বা নিরাপত্তা বাহিনীর নজরদারি অভিযানে ব্যবহৃত যন্ত্রপাতির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
    উল্লেখ্য, চলতি বছর ৩ জুলাই থেকে শুরু হয়ে ৯ অগাস্ট পর্যন্ত চলবে অমরনাথ যাত্রা। যাত্রা পথ ও তীর্থযাত্রীদের সুরক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পহেলগাঁও হামলার পরিপ্রেক্ষিতে যাত্রা নির্বিঘ্ন রাখতে নিরাপত্তা ব্যবস্থা কোনও ফাঁক রাখা হচ্ছে না।