নেশন্স লিগে নেই ফোডেন-পালমার-ওয়াটকিন্স

0
160
No Foden Palmer Watkins in the Nations League
No Foden Palmer Watkins in the Nations League

চেলসি তারকা কোল পালমার, সিটি তারকা ফিল ফোডেন ও অ্যাস্টন ভিলার অলি ওয়াটকিন্সকে নেশন্স লিগের ইংল্যান্ড স্কোয়াডে রেখেছিলেন ভারপ্রাপ্ত কোচ লি কার্সলি। তবে ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিন জনই।

 

গত সিজনে সিটির হয়ে দুর্দান্ত পারফর্ম করা ফোডেন অসুস্থতার কারণে নতুন সিজনে সিটির হয়ে এখনও মাঠে নামেননি। যোগ দেননি জাতীয় দলের অনুশীলনেও।আরও কিছুদিন মাঠের বাইরে থাকতে হবে ফিল ফোডেনকে।চেলসির ফরোয়ার্ড পালমার ও অ্যাস্টন ভিলার ফরোয়ার্ড ওয়াটকিন্স যোগ দিয়েছিলেন জাতীয় দলের অনুশীলনে। তবে চোটের অবস্থা পর্যালোচনা করে দুজনের নাম প্রত্যাহার করা হয়েছে স্কোয়াড থেকে। দলে ডাকা হয়েছে গত ইউরোর দলে জায়গা না পাওয়া সিটির মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ারকে। এর মধ্যে ডাবলিনে শনিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে নেশন্স লিগ শুরু করবে ইংল্যান্ড। তিন দিন পর দেশের মাঠে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড।