১৫ বছরের পুরোনো গাড়িতে তেল নয় দিল্লিতে

0
192
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

১৫ বছরের বেশি বুড়ো যানবাহনকে আর জ্বালানি দেবে না কোনও পেট্রোল পাম্প। চলতি বছরের পয়লা এপ্রিল থেকে দিল্লিতে এই নিয়ম কার্যকর  হতে চলেছে। দিল্লির পরিবেশমন্ত্রী মনজিনদর সিং সিরসা শনিবার এই ঘোষণা করেছেন। রাজধানীর দূষণ কমাতে আধিকারিকদের সঙ্গে বৈঠক এই সিদ্ধান্ত নেওযা হয়েছে । এবিষয়ে  তাঁর বক্তব্য, সমস্ত পেট্রোল পাম্পে অত্যাধুনিক যন্ত্র বসানো হবে।

গাড়ির বয়স ১৫ ঊর্ধ্ব হলেই, সেই গাড়িকে প্রযোজনীয়  জ্বালানি দেওয়া  হবে না। কেন্দ্রীয়  পেট্রোলিয়াম মন্ত্রককেও দিল্লি সরকারের নতুন এই সিদ্ধান্তের কথা জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রী। ধীরে ধীরে গণ পরিবহণে বৈদ্যুতিক  গাড়ির ব্যবহার বৃদ্ধি করা হবে। এই সঙ্গে তাঁর আর ঘোষণা, দিল্লির সমস্ত হোটেল, উচুঁ আবাসন, কমার্শিয়াল কমপ্লেক্সে অ্যান্টি-স্মোক  গান বসাতেই হবে।