গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ‘জিম নয়, মহিলারা বাড়ি বসে যোগা করুন’

    ‘জিম নয়, মহিলারা বাড়ি বসে যোগা করুন’

    0
    103
    ছবি সৌজন্যে : এক্স

    জিমে যাওয়ার প্রয়োজন নেই, হিন্দু মহিলারা বাড়ি বসে যোগাসন করুন, হিন্দু মহিলাদের উদ্দেশে এমনই বার্তা দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাড়লকর। তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক চরম আকার নিয়েছে।

    বিজেপি বিধায়কের দাবি, জিমে হিন্দু মেয়েদের প্রতি প্রতারণার এক ভয়ংকর ষড়যন্ত্র চলছে।সম্প্রতি মহারাষ্ট্রের বিডে এক জনসভায় গোপীচাঁদ বলেছেন, কলেজপড়ুয়া হিন্দু মেয়েদের বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে এই জিমখানাগুলিতে। এটা তাঁদের বুঝতে হবে। খুব ভালো কথা বলতে পারেন বা সকলের সঙ্গে অত্যন্ত ভালো ব্যবহার করেন এমন কারও ফাঁদে পা দেবেন না। প্রতারিত হতে পারেন। তাঁর দাবি, হিন্দু মহিলাদের প্রলুব্ধ করার চেষ্টা চলছে।একইসঙ্গে ওই বিজেপি বিধায়ক বলেছেন,জিমে মহিলাদের কে প্রশিক্ষণ দিচ্ছেন তা ভালো করে জানা উচিত। যদি বাড়ির অল্পবয়সি মেয়েরা জিমে যায় তবে তাদের কাউন্সেলিং করানো উচিত। মেয়েদের উচিত বাড়ির মধ্যে যোগব্যায়াম করা। জিমে যাওয়ার কোনও প্রয়োজন নেই।

    কারণ ওখানে ভয়ংকর প্রতারণা চলছে এবং অন্যায় করা হচ্ছে।একইসঙ্গে সাংলি জেলার ওই বিজেপি বিধায়ক গোপীচাঁদ পাড়লকর বলেছেন, পরিচয়পত্র ছাড়া কলেজে আসা তরুণদের চিহ্নিত করে, তাঁদের কলেজে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।