গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Hooghly বিএলএ না থাকলে শুনানি না, হুঁশিয়ারি অসিত-অসীমার     

    বিএলএ না থাকলে শুনানি না, হুঁশিয়ারি অসিত-অসীমার     

    0
    237
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    বিএলএ না থাকলে শুনানিও হবে না! হুগলির চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের পর এবার এক সুর পর অসীমা পাত্র-র গলায়ও। ঘটনাস্থল আবারও সেই হুগলি।

    চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের পর এ বার ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের হুঁশিয়ারি, যত ক্ষণ না দাবিদাওয়া মানা হচ্ছে, তত ক্ষণই এসআইআরের শুনানি বন্ধ থাকবে। অন্যদিকে, শুনানির জন্য যাওয়া পুরুষ-মহিলারা বসে থেকে থেকে ক্ষুব্ধ। সব মিলিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।সোমবার দুপুরে নিজের বিধানসভা এলাকার একটি শুনানি কেন্দ্রে গিয়ে তৃণমূল বিধায়ক জানিয়ে দেন, বিএলএ-২ কে ঢুকতে না দিলে শুনানি বন্ধ থাকবে। ধনেখালির বিডিওকে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক। শুনানি বন্ধ থাকা নিয়ে প্রশাসনের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    এদিকে, শুনানির মাঝেই হঠাৎ করে কেন্দ্রে ঢুকে গেলেন তৃণমূলের বিএলএ ২-রা। মেদিনীপুরে জেলাশাসকের কার্যালয়ে বন্ধ এসআইআর-এর শুনানি প্রক্রিয়া। এই নিয়ে একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়।