গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গে, কলকাতা-সহ দক্ষিণে ঝড়বৃষ্টি 

    ভারী বৃষ্টি নেই উত্তরবঙ্গে, কলকাতা-সহ দক্ষিণে ঝড়বৃষ্টি 

    0
    154
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    দুর্যোগের মেঘ কেটেছে! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের নয় জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
    বাকি জেলাতে সতর্কতা না থাকলেও চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ ছিল, তা শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে। তার শক্তি ক্রমশ কমছে। তার প্রভাবে উত্তরবঙ্গে এ বার কমবে ঝড়বৃষ্টি। সোমবার পাহাড় এবং সমতলে সে ভাবে আর বৃষ্টি হয়নি। সকালের দিকে কিছু এলাকায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি ধরে গিয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের আট জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
    আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে উত্তরের আট জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না।