গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কোনও বৈধ, মতুয়াদের নাম বাদ যাবে না : সুজন 

    কোনও বৈধ, মতুয়াদের নাম বাদ যাবে না : সুজন 

    0
    188
    ছবি সৌজন্যে : নিজস্ব
    কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে। বাদ দেওয়া যাবে না মতুয়া সম্প্রদায়ের বৈধ ভোটদাতাদের নাম।
    এসআইআর নিয়ে এমন চেষ্টা হলে প্রয়োজনে রাস্তায় লড়াই হবে। আইনি লড়াই হবে। বারুইপুরে সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তিনি বলেছেন, ঠাকুরনগরে মতুয়ারা অনশন করছেন। ২৪ জন মানুষ এসআইআরের বিরোধিতায় মানুষ অনশন করছেন। তাদের লড়াইয়ের প্রতি সংহতি জানিয়ে সিপিএম-র পক্ষ থেকে প্রতিনিধিরা গিয়েছিল। আগামীকাল ফের যাবেন পলাশ দাস, শতরূপ ঘোষরা। কিন্তু বিজেপি তৃণমূলের কোন প্রতিনিধি সেখানে এখনও যায়নি। সুজন চক্রবর্তী বলেছেন, মতুয়াদের লড়াই, সমাজে তাদের অধিকারের জন্য।
    ওদের দাবি এসআইআর করে তাদের বাংলাদেশি বলা যাবে না। বিজেপি আর কমিশন বাংলাদেশী, রোহিঙ্গা খুঁজতে গিয়ে গরীব মানুষের ওপর আক্রমণ নামিয়ে এনেছে।