‘আজাদি’ স্লোগানে রেয়াত নয়, হুঁশিয়ারি শমীকের  

0
31
ছবি সৌজন্যে :ফেসবুক
এবার থেকে কলকাতায় দাঁড়িয়ে আজাদি স্লোগান বা কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান দিলে ছেড়ে কথা বলা হবে না বলে মন্তব্য করেছেন বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। শমীক ভট্টাচার্য বলেছেন, দেশ বিরোধী শক্তি নতুন করে মাথা চাড়া দিয়েছে।
আর এখানকার কমিউনিস্টরা দেশটাকে টুকরো করেছিল। ২৮টা টুকরোতে ভাঙতে চেয়েছিল। ওরাই পিছনের দরজা দিয়ে ঢুকেছিল। পুলিশকে বলা হয়েছে, আইন আইনের পথে চলবে। তিনি আরও বলেছেন, ভারত তেরি টুকরে হোঙ্গে, কাশ্মীর মাঙ্গে আজাদি, এই কথা বলে কেউ যেন বাড়ি ফিরে যেতে না পারে। তাঁদের যেন সরকারি হাসপাতাল থেকে ঘুরে যেতে হয়। ওপিডি ঘুরে যেতে হয়।