গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home National দেশের নিরাপত্তার স্বার্থে বাহিনীর লাইভ কভারেজ নয়

    দেশের নিরাপত্তার স্বার্থে বাহিনীর লাইভ কভারেজ নয়

    0
    99
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-পাক উত্তেজনার মাঝে সেনার গতিবিধির কোনও রকম লাইভ কভারেজ করা যাবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রক।
    এক্স হ্যান্ডেল পোস্টে সমস্ত সংবাদ মাধ্যম, ডিজিট্যাল প্ল্যাটফর্ম এবং আম জনতাকে উদ্দেশ্য করে এই বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, সেনার গতিবিধি প্রকাশ্যে আনলে জীবনহানির আশঙ্কা থাকে। অতীতে কারগিল যুদ্ধ, ২৬/১১ হামলা, কান্দাহার বিমান অপরহণ সংক্রান্ত অকাল প্রতিবেদন সেই ঝুঁকিকে আরও জোরদার করেছে।
    উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া লাইভ ভিডিও দেখে গতিবিধি দেখে সতর্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেনাদের বিরুদ্ধে এই ধরণের ভিডিওগুলোকে কাজে লাগাতে পারে জঙ্গিরা। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে সাধারণ মানুষ, সংবাদমাধ্যমগুলোকে এই নির্দেশিকা মেনে চলার আবেদন জানানো হয়েছে।