গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা 

    গোপালগঞ্জে গণগ্রেফতার হচ্ছে না : স্বরাষ্ট্র উপদেষ্টা 

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    গোপালগঞ্জের ঘটনার পরিপ্রেক্ষিতে আওয়ামী লিগের ডাকা হরতালের প্রভাব পড়েছে কি না সেটা জনগণই বলুক। এমনই মন্তব্য করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসর মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরি।
    রবিবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা এবং ঢাকা মেট্রোপলিটন ও তৎসংলগ্ন এলাকার আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, অন্যান্য সময় হরতালে এর চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার থেকে ক্ষতির পরিমাণ অনেক কমিয়ে আনতে পেরেছে কি না সেটা দেখতে হবে। গোপালগঞ্জে পরিস্থিতিগত কারণে সেনাবাহিনী গুলি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, যে সময় যে পরিস্থিতি ওই ব্যবস্থা নিতে হবে। গণ গ্রেফতারের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনায় কোন গণ গ্রেফতার হচ্ছে না।
    যারা দোষী, তাদেরই আইনের আওতায় আনা হচ্ছে। সেখানে জারি থাকা ১৪৪ ধারা পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন মহম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করেছেন তিনি।